আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বালি তোলাকে কেন্দ্র করে বালি মাফিয়াদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ উত্তপ্ত এলাকা ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বালি তোলাকে কেন্দ্র করে বালি মাফিয়াদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ উত্তপ্ত এলাকা ।আবারো বালি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার পাঁচ পাড়া গ্রাম । মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ।

গ্রামবাসীদের দাবি , দীর্ঘ কয়েক মাস ধরে পাঁচ পাড়া গ্রামে দামোদর নদী থেকে বালি তোলা বন্ধ ছিল গত কয়েকদিন ধরে আবারো বালি মাফিয়ারা বালি উত্তোলন শুরু করেছে দামোদর নদী থেকে । গ্রামবাসীরা বারন করলেও তাতে কর্ণপাত করেনি তারা উপরন্ত বালি মাফিয়ারা মঙ্গলবার এক গ্রামবাসীকে মারধর করলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । এই ঘটনায় কয়েকজন গ্রামবাসী আহত হন ।

প্রতিবাদে গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পথ অবরোধ করেন তারা । রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

বিক্ষোভরত গ্রামবাসী বলেন , আমাদের গ্রামে বালির খাদ করা নিয়ে বহুবার ঝামেলা হয়েছে । যার কারণে বন্ধ ছিল বালি খাদ । যারা বালির খাদ চালায় তারা আমাদেরকে মারধর করে ।

তবে বালি মাফিয়াদের কোন উত্তর পাওয়া যায় নি ।

 

See also  কোতুলপুর দ্বারকেশ্বর নদীর সামড়ো ব্রীজ সংলগ্ন এলাকা থেকে JCB থেকে দিনের পর দিন অবাধে লুট হচ্ছে বালি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি