আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘাটালের ওসিকে নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টে কান ধরে উঠবস করানোর হুঁশিয়ারি, বিস্ফোরক মন্তব্য সিপিআইএম নেতা শতরূপ ঘোষের।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বরদা চৌকান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।সিপিআইএমের অভিযোগ তাদের কর্মী সমর্থকদের ওপর বিজেপি হামলা চালায়। ওই ঘটনায় ৬ জন সিপিআইএম কর্মী আহত হন। ঘটনার পর ঘাটাল থানায় অভিযোগও দায়ের করা হয়।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ঘাটাল থানায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে সিপিআইএম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। ডেপুটেশন শেষে একটি পথসভার আয়োজন করা হয়।সেখানে বক্তব্য রাখতে গিয়ে শতরূপ ঘোষ বলেন, “যারা মাস্তানি করেছে, যারা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঘাটালের ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব।”

See also  নববারাকপুরে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, ব্যপক পুলিশ ও বাহিনীর জওয়ান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি