আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঐক্য, সম্প্রীতি ও সমাজের অগ্রগতির বার্তা!মতুয়া মহাসংঘের সভায় সামাজিক উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান :-ঐক্য, সম্প্রীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বার্তা সামনে রেখে বর্ধমানে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গুরুত্বপূর্ণ সভা। রবিবার বর্ধমান জেলা কৃষ্টি প্রেক্ষাগৃহে মহাসংঘের পরিচালনায় আয়োজিত এই সভায় মতুয়া সমাজের বিভিন্ন বিষয়, সামাজিক উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক কলিতা মাঝি। সভা প্রসঙ্গে তিনি জানান, মতুয়া সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সমাজের মানুষের উন্নয়ন ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে মতবিনিময়ের সুযোগ হয়েছে।

একই সঙ্গে সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে সামনে রেখে মানুষের মধ্যে ঐক্য, শিক্ষা, সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা বিধানসভার বিধায়ক সোমা ঠাকুর এবং মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। তাঁদের উপস্থিতিতে সভার গুরুত্ব আরও বৃদ্ধি পায় বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।


মতুয়া সমাজের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সভায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। কলিতা মাঝি বলেন, সমাজের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণের লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে আরও সুন্দর ও শক্তিশালী পথচলা গড়ে উঠুক—এই প্রত্যাশাই রয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি