আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্ষক যখন ভক্ষক ডায়মন্ড হারবারে শিলতাহানির অভিযোগে গ্রেফতার আঁকার গৃহশিক্ষক!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুই নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অঙ্কন শিক্ষক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। ধৃত অভিযুক্ত শিক্ষক প্রবীর হালদার। অভিযোগ, প্রবীর হালদার এলাকার অঙ্কন শিক্ষক।

দুই নাবালিকা ছাত্রীকে তার বাড়িতে ডেকে তাদের উপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এই ঘটনার পর ওই দুই নাবালিকা ছাত্রী পরিবারের লোকজনকে জানালে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত নাবালিকা ছাত্রীদের পরিবারের লোকজন।

ঘটনায় ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্ত প্রবীর হালদারকে গ্রেপ্তার করে।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি