আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে পুলিশের বড়সড় সাফল্য ওয়ান শাটার ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার এক

krishna Saha

Published :

Jaynagar
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনেই মহালয়া, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।আর তার আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে এসআই শান্তনু ব্যাধ,এএসআই বিশ্বজিৎ সরকার-সহ পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায়।

জয়নগর থানার হরিনারায়ণপুর পঞ্চায়েতের গোড়েরহাট এলাকায় ওই অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটিবেআইনি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় আবদুল গফফর মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি মোল্লা পাড়া এলাকায়।পুলিশের দাবি,ধৃতের কাছ থেকেই একটি ওয়ান শাটার ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।পুজোর আগে জয়নগর এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো এর পিছনে কোনও অস্ত্র সরবরাহকারী চক্র রয়েছে কি না এবং অস্ত্রগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত আরও কারও সন্ধান পাওয়া যায় কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও কোন ও তথ্য বা যোগসূত্র সামনে আসে কি না, এখন সেদিকেই নজর পুলিশের।শনিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তথ্য সামনে আনার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি