আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর আগে কুলতলিতে সাউন্ড অপারেটরদের নিয়ে পুলিশের বৈঠক, ডিজে নিয়ে কড়া বার্তা

krishna Saha

Published :

Kultali
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: আর কয়েক দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার পাশাপাশি পুজোর অন্যতম আকর্ষণ সাউন্ড সিস্টেম। তবে সাউন্ডের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে প্রতি বছরই বিভিন্ন অভিযোগ ওঠে। পুজোর মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণে এবারও কড়া পদক্ষেপের পথে পুলিশ প্রশাসন।পুজোর আগে সাউন্ড সিস্টেম সংক্রান্ত সরকারি নির্দেশিকা ও নিয়মকানুন সম্পর্কে পুজো কমিটি এবং সাউন্ড অপারেটরদের সচেতন করতে বিভিন্ন থানার পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে।

সেই মতো সোমবার কুলতলি থানার উদ্যোগে কুলতলি থানা এলাকার সাউন্ডঅপারেটরদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় কুলতলির থানা ভবনে।এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কুলতলি থানার আইসি নির্মল দাস সহ একাধিক পুলিশ আধিকারিকরা।কুলতলি থানা এলাকার প্রায় ১০০ জন সাউন্ড অপারেটর এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আইসি সাউন্ড অপারেটরদের পুজোর সময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চলার বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। বিশেষ করে রাতের বেলায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাত ১০টার পর কোনও পুজো মণ্ডপে মাইক বা বক্স বাজানো যাবে না।

পাশাপাশি পুজোর সময় থেকে বিসর্জন পর্যন্ত ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলেও বৈঠকে জানানো হয়। পুলিশের তরফে আরও সতর্ক করে বলা হয়েছে, সরকারি নির্দেশিকা অমান্য করে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে সাউন্ড সিস্টেমের সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সাউন্ড অপারেটরের বিরুদ্ধে গ্রেফতার-সহ আইনানুগ পদক্ষেপ করা হতে পারে।পুজোর আনন্দ যাতে শব্দদূষণের কারণে সাধারণ মানুষের অসুবিধার কারণ না হয়ে ওঠে, সেই বিষয়টি মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনে সাউন্ড সিস্টেম পরিচালনার জন্য অপারেটরদের বারবার অনুরোধ করেন কুলতলি থানার আইসি। পুলিশের এই বৈঠনের মাধ্যমে পুজোর আগেই সাউন্ড অপারেটরদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হল বলে জানা গিয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি