আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রতিবেশীর সাথে অশান্তি নিয়ে মারপিটের অভিযোগ, জয়নগরে গ্রেফতার এক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : প্রতিবেশীর সাথে অশান্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ।ঘটনায় অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জয়নগর থানার উওর দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উওর দূর্গাপুর এলাকায় প্রতিবেশীর সাথে জমি বিবাদকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারপিটের ঘটনায় গড়ায় বলে অভিযোগ।

ঘটনার জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।এরপর ওদিন রাতেই একজন কে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হাফিজুল শেখ (২৪)।শনিবার ধৃতকে জয়নগর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত চলছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি