আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পথ নিরাপত্তা সপ্তাহেই হেলমেটহীন মোটরবাইক শোভাযাত্রা, জয়নগরে বিজেপিকে ঘিরে বিতর্ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যজুড়ে বর্তমানে সরকারের উদ্যোগে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা কমানো। বিভিন্ন জেলায় পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে চলছে একাধিক সচেতনতামূলক কর্মসূচি।এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীন একটি মোটরবাইক শোভাযাত্রাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, শোভাযাত্রায় অংশ নেওয়া বিপুল সংখ্যক মোটরবাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না, যা ট্রাফিক আইন লঙ্ঘনের সামিল বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।বৃহস্পতিবার জয়নগর বিধানসভা এলাকায় বিজেপি নেতা তথা সাগর বিধানসভার ইনচার্জ মিন্টু হালদারের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে একটি বিশাল মোটরবাইক শোভাযাত্রার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, প্রায় এক হাজারেরও বেশি মোটরবাইক ও কয়েক হাজার কর্মীসমর্থক এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি প্রায় ৩০ কিলো মিটার পথ অতিক্রম করেপ্রত্যক্ষদর্শীদের দাবি, শোভাযাত্রায় অংশ নেওয়া বহু মোটরবাইক চালক ও আরোহীর মাথায় হেলমেট ছিল না।

ফলে সরকার যখন একদিকে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার বার্তা দিচ্ছে, তখন সেই সময়েই শাসকদলের এই শোভাযাত্রায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।এ বিষয়ে এ দিনের এই শোভাযাত্রার আয়োজক বিজেপি নেতা মিন্টু হালদার বলেন,একসঙ্গে এত মানুষের জন্য হেলমেটের ব্যবস্থা করা সম্ভব হয়নি।যদি ও ট্রাফিক আইন অনুযায়ী মোটরসাইকেল চালক এবং নির্ধারিত ক্ষেত্রে আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

পথ নিরাপত্তা সপ্তাহে আইন মেনে চলার বার্তা যখন প্রশাসনের তরফে জোরদারভাবে প্রচার করা হচ্ছে, তখন বৃহৎ রাজনৈতিক কর্মসূচিতে হেলমেটবিহীন মোটরবাইক চলাচলের অভিযোগ সেই বার্তার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।তবে এই ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ বা সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  জয়নগর এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার তিন,উদ্ধার জয়নগর সহ আশেপাশের এলাকার চুরি হওয়া ২৩ টি মোটরসাইকেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি