আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাকাতির আগেই গ্রেফতার এক দক্ষিন বারাসতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ধারাবাহিক ভাবে আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার পুলিশ টিম।জয়নগর থানার আই সি অমিত হালদারের নির্দেশে এস আই সত্যজিত সাহা সহ জয়নগর থানার পুলিশ টিমের অতি তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে বুধবার রাতে জয়নগর থানার দক্ষিন বারাশত স্টেশন এলাকা থেকে ডাকাতির আগেই এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।ধৃত ব্যক্তি সন্দেহজনক ভাবে ওই এলাকায় ঘোরাফেরা করছিল।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ প্রথমে তাকে আটক ও পরে গ্রেফতার করে।ধৃত ব্যক্তি হল – সালাউদ্দিন গাজী (৪১),বাড়ি জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহড়ু হাসিমপুর গ্রামে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম।ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  পরিবারের একের পর এক সদস্যকে কোপ কিশোরের, মৃত মহিলা, কারণ ঘিরে রহস্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি