আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল বাস! নয়ানজুলিতে উল্টে গুরুতর আহত বহু যাত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা , রায়না : পথ নিরাপত্তা নিয়ে পুলিশের বারবার সচেতনতামূলক প্রচার চললেও তার তোয়াক্কা না করেই বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ উঠল এক বাসচালকের বিরুদ্ধে। সেই বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বর্ধমান–আরামবাগ রোডের পূর্ব বর্ধমানের নন্দনপুর এলাকায় বঙ্গভূমি রাইস মিলের সামনে চলন্ত বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ। এরপর বাসটি প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়।

দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু যাত্রী আহত হন, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। স্থানীয় বঙ্গভূমি রাইস মিলের কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের বাস থেকে বের করে আনেন। তৎক্ষণাৎ রায়নার বিধায়ক সুভাষ পাত্র খবর দেওয়া হলে তিনি থানায় খবর দেন এবং ইলেকট্রিক পরিষেবা বন্ধ করেন ফোন করিয়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাধবডিহি থানার বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

বাসের এক মহিলা যাত্রী জানান, তিনি চালকের কেবিনের কাছেই বসেছিলেন। তাঁর দাবি, চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়েই বাসের নিয়ন্ত্রণ হারান, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, বাসচালকদের একাংশ এখনও চলন্ত গাড়িতে মোবাইল ফোন ব্যবহার করার মতো বিপজ্জনক অভ্যাস ছাড়তে পারেননি। যাত্রীদের জীবন নিয়ে এমন অবহেলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

তবে উল্লেখ্য, চালকের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগটি প্রত্যক্ষদর্শী ও এক যাত্রীর বক্তব্যের ভিত্তিতে উঠে এসেছে। ঘটনার প্রকৃত কারণ পুলিশ তদন্ত করে দেখছে।

See also  পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে অর্থ প্রদান করলেন খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি