আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিভিক ভলেন্টিয়ার্সের মেয়ের সাফল্যে গর্বিত খণ্ডঘোষ, মাধ্যমিকে কৃতিত্বের জন্য শুভ্রাকে সংবর্ধনা বিজেপির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের পুনশুড় গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ের অসাধারণ সাফল্যে গর্বিত গোটা এলাকা। বাবা পেশায় সিভিক ভলেন্টিয়ার্স, মা গৃহবধূ— সেই পরিবারের কন্যা শুভ্রা দে এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৫২ নম্বর পেয়ে খণ্ডঘোষ ব্লকের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল করেছে।

শুভ্রার বাবা সুকান্ত দে ও মা পূর্ণিমা দে মেয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। শুভ্রা বর্তমানে বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই ননিবালা গার্লস হাই স্কুলের ছাত্রী। তার এই কৃতিত্বে শুধু পরিবার নয়, খুশির আবহ স্কুল ও এলাকাজুড়েও।

 

 

এই সাফল্যের জন্য খণ্ডঘোষ বিধানসভার ৪ নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে শুভ্রার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার বিশেষ আকর্ষণ ছিল শুভ্রার হাতে ‘গীতা’ তুলে দেওয়া। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্যা রাখি রায়, খণ্ডঘোষ বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সঞ্জয় দে, সম্পাদক কৌশিক মণ্ডল, যুব সভাপতি পলাশ হাজরা সহ একাধিক বিজেপি কর্মী ও বুথ সভাপতি।

 

সংবর্ধনা অনুষ্ঠানে শুভ্রা জানায়, তার এই সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষিকাদেরও বড় অবদান রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য ও অভিনয়ের প্রতিও তার বিশেষ আগ্রহ রয়েছে। ইতিমধ্যেই একাধিক যাত্রাপালা ও নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে শুভ্রা।

ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসে দেশের প্রশাসনিক ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখছে শুভ্রা। তার এই সাফল্য আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার বহু ছাত্রছাত্রীর কাছে।

See also  সদ্যোজাত শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি