আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করলেন প্রাক্তন ছাত্র আরিফ, সংবর্ধনা দিল স্কুল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা : সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য অর্জন করে নিজের বিদ্যালয় ও গ্রামের মুখ উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের মাধবডিহির বাসিন্দা তথা আরুই আহার চণ্ডী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র সুফি আরিফ উদ্দিন। তাঁর এই সাফল্যের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।সুফি আরিফ উদ্দিন, বাবা প্রয়াত সুফি নাসির উদ্দিন। আরিফের মা গৃহবধূ। পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান তিনি। সর্বভারতীয় পরীক্ষায় তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৬২৫১ এবং ক্যাটাগরি র‍্যাঙ্ক ৬৬৩ হয়েছে।

সংবর্ধনা পেয়ে অত্যন্ত আপ্লুত আরিফ। তিনি জানান, দশম শ্রেণি পর্যন্ত আরুই আহার চণ্ডী বিদ্যাপীঠেই পড়াশোনা করেছেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পড়াশোনার ক্ষেত্রে সবরকম সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিজের গ্রামের এই বিদ্যালয়ে পড়াশোনা করে আরিফ আজ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্য আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করবে। আরিফকে দেখে বিদ্যালয়ের পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ আরও বাড়বে এবং শিক্ষার মানও আরও উন্নত হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।

আরিফের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং এলাকার মানুষ। তাঁর আগামী দিনের পড়াশোনা ও কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

See also  বাল্যবিবাহ রোধে সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনে বিশেষ সচেতনতা কর্মসূচি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি