সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশেষ সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হলো চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়ে।আজ বৃহস্পতিবার জয়পুর ও কোতুলপুর সাব ট্র্যাফিক গার্ডের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পথ নিরাপত্তার বিভিন্ন নিয়ম নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।


অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জয়পুর ও কোতুলপুর সাব ট্র্যাফিক গার্ডের ওসি-সহ অন্যান্য পুলিশকর্মী এবং চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীরা। ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।











