দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস পূর্ব বর্ধমানের মেমারীর পালসিট টোল প্লাজায় কলকাতা-বর্ধমান লেনে । জানা গেছে , কলকাতা থেকে বর্ধমানগামী যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ডিভাইডারে ধাক্কা মারে। ফলে বাসের সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বাসে থাকা যাত্রীরা আহত হন । আনুমানিক ১২-১৪ জন আহত হয় ।

আঝাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক মেহেদী হাসান ও তার টোলে দায়িত্ব THG টিম এবং পালসিট আউটপোস্টের ইনচার্জ যৌথভাবে দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে এবং টোল অ্যাম্বুলেন্সে দ্বারা BMCH এ স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য। পরবর্তী সময়ে ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয় বাসটিকে । বেশ কিছুক্ষণ টোল প্লাজায় বর্ধমান অভিমুখে ব্যহত হয় যানবাহন চলাচল ।










