উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো জয়নগর মজিলপুর পৌরসভা।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহায়তায় মঙ্গলবার জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে আমন্ত্রণ কমপ্লেক্সে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।শিবিরে পৌরসভার বিভিন্ন এলাকার বহু প্রবীণ নাগরিক অংশ নেন।

জয়নগর মজিলপুর পৌরসভার নিয়ন্ত্রণাধীন মাতৃমঙ্গল শিশু মঙ্গলের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।শিবিরে আসা বয়স্কদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কেচিকিৎসকেরা পরামর্শ দেন।প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে।প্রয়োজনীয় ওষুধ ও দেওয়া হয়।চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি শিবিরে আসা প্রবীণ নাগরিকেরা।পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বয়স্ক মানুষদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ।ভবিষ্যতে ও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।











