আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সামাজিক লড়াইয়ের নতুন রূপরেখা নিয়ে কলকাতায় ভারতীয় যুব মঞ্চের মহাসমাবেশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কলকাতা : সামাজিক দায়বদ্ধতা ও আগামী দিনের কর্মসূচির নতুন রূপরেখাকে সামনে রেখে কলকাতায় মহাসমাবেশ করল ভারতীয় যুব মঞ্চ। মঙ্গলবার কলকাতায় সাড়ম্বরে আয়োজিত হয় সংগঠনের সর্বভারতীয় কর্মীসভা। রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা হাজারো কর্মী ও সংগঠকের উপস্থিতিতে এ দিনের কর্মীসভা কার্যত এক বিশাল মিলন মেলায় পরিণত হয়।আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কর্মপদ্ধতি আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই বিশেষ কর্মীসভার আয়োজন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, সামাজিক দায়বদ্ধতা এবং যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এদিনের কর্মীসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় যুব মঞ্চের কেন্দ্রীয় সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শিব নারায়ণ দাস। এছাড়া ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গোপাল সাউ, সম্পাদক সন্তু দাস এবং কোষাধ্যক্ষ শুভঙ্কর দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ভট্টাচার্য-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি শিব নারায়ণ দাস যুবসমাজকে আরও বেশি করে সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে যুবসমাজকে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন তিনি।


কর্মীসভায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব যৌথভাবে আগামী দিনের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা কর্মীদের সামনে তুলে ধরেন। সংগঠনকে আরও বিস্তৃত করার পাশাপাশি সামাজিক কাজের পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।নতুন কর্মসূচির পরিকল্পনা, সমাজসেবার অঙ্গীকার এবং কর্মী।সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় ভারতীয় যুব মঞ্চের এদিনের সর্বভারতীয় কর্মীসভা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি