ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- নতুন প্রজন্মের মডেলদের তুলে ধরার লক্ষ্যেই আয়োজিত হল বিশেষ ফ্যাশন অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন মডেলদের হাত ধরে উন্মোচন করা হল নতুন ব্র্যান্ড ‘ঋতুর কালেকশন’। এই ব্র্যান্ডে ভিন্ন ধরনের সমগ্র শাড়ি যা ছিল মূলত সাবেকি থেকে আগমনী ,প্রাশ্চাত্য ও লেহেঙ্গা-সহ নানা ধরনের পোশাক ও সাজসজ্জার সম্ভার।

অনুষ্ঠানে মডেল হিসেবে অংশ নেন নবনীতা তেওয়ারি, লক্ষ্মী ঘোষ, রিম্পা দে মল্লিক, সাথি দাস, অদৃতা রায়, ব্রীহিপার্নি বিশ্বাস, তানিশা রায়, অমৃতা সিকদার, সুস্মিতা ব্যানার্জী, সুপর্ণা বিশ্বাস, অয়নিকা চক্রবর্তী, গার্গী ব্যানার্জী, অনুশ্রী গাঙ্গুলি, তৃষা দেবনাথ, মৌসুমি হালদার ও দেবী ঘোষ। অনুষ্ঠানের প্রসাধনী শিল্পীদের তালিকাতেও ছিল একাধিক পরিচিত নাম—পলি ঘোষ, জিৎ মাঝি, শুভ্রা বিশ্বাস, শ্রীমন সামন্ত, সান্তনু কর্মকার, মৌসুমি হালদার, পবন হালদার, প্রদীপ মন্ডল, শর্মিষ্ঠা দাস, মধু দাস, লালি ঘরামি, বর্ণালি সাধুখান, পাপিয়া মন্ডল ও তনুশ্রী কোলে। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অঙ্কন ব্যানার্জী।
পোশাকের দায়িত্বে ছিলেন শুভঙ্কর মন্ডল ও ঋতু গাইন। তাঁদের উদ্যোগেই নতুন মুখগুলিকে সামনে রেখে এই আয়োজন এবং নতুন ব্র্যান্ডের পথচলা শুরু হয়। অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন নতুন মডেলরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান, অন্যদিকে তেমনই ফ্যাশনপ্রেমীদের সামনে আত্মপ্রকাশ করে ‘ঋতুর কালেকশন’।









