আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার সেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও এলাকার বিধায়ক সুভাষ পাত্রকে সংবর্ধনা প্রদান। সেহারা গ্রামেই বিধায়কের বাড়ি হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সুভাষ পাত্র। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী মুখোপাধ্যায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবিগুলি বিধায়কের সামনে তুলে ধরেন।

তিনি জানান, বিদ্যালয়ের দক্ষিণ দিকে একটি পুকুর থাকায় তার চারপাশে গার্ডওয়াল নির্মাণ অত্যন্ত জরুরি। তা না হলে ভবিষ্যতে বিদ্যালয়ের ভবনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

পাশাপাশি ছাত্রীদের খেলাধুলার জন্য একটি মাঠের ব্যবস্থা করার আবেদন জানান তিনি। এছাড়াও বিদ্যালয়ের চারপাশে নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। সেই সমস্যা সমাধানের জন্য নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যালয়ের সংলগ্ন রাস্তার সংস্কারেরও দাবি জানান প্রধান শিক্ষিকা।

বিধায়ক সুভাষ পাত্র সংবর্ধনা গ্রহণ করে বলেন, “এই সম্মান পেয়ে আমি আপ্লুত ও আনন্দিত। আমি আপনাদের ঘরের বিধায়ক, কাছের বিধায়ক। বিদ্যালয়ের যে সমস্যাগুলির কথা জানানো হয়েছে, সেগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে এই বিদ্যালয় থেকে আরও অনেক ছাত্রী ভালো ফল করে জেলার ও রাজ্যের মুখ উজ্জ্বল করবে— সেই আশা রাখি।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীরা, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

See also  বিধায়ক এর উদ্যোগে ৫০০ টি ফলের গাছ রোপন করে বিশ্ব পরিবেশ দিবস পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি