আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে নাকা চেকিংয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, খণ্ডঘোষ:
রাজ্যে উপ-নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে ব্যস্ততা তুঙ্গে, সেই সময় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে পলেমপুর ফুটবল মাঠের কাছে নাকা চেকিং চালাচ্ছিল খণ্ডঘোষ থানার পুলিশ। সেই সময় WB 02 AG 3854 নম্বরের একটি চারচাকা গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতরে একটি বস্তা দেখতে পান পুলিশকর্মীরা। বস্তাটি থেকে গন্ধ পাওয়ায় পুলিশের সন্দেহ হয়।

oplus_0

এরপর নাকা চেকিংয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক খণ্ডঘোষ থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও অভিষেক মণ্ডল, খণ্ডঘোষ থানার ওসি সাকবির আহমেদ, ইন্সপেক্টর বরুণ ঘোষ এবং রায়না থানার ওসি বিপ্লব দেবনাথ।

পুলিশের উপস্থিতিতে পুরো তল্লাশি প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। এরপর গাড়ি থেকে বস্তাটি নামিয়ে তল্লাশি চালানো হলে মোট ৮টি প্যাকেট উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ওই প্যাকেটগুলিতে মোট প্রায় ১৬ কেজি গাঁজা ছিল।

oplus_0

পুলিশ সূত্রে আরও জানা যায়, গাড়িটির চালক শেখ নাসিরুদ্দিন, তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি ওড়িশার কটক থেকে আসছিল এবং বোলপুরের দিকে যাওয়ার পথে পলেমপুরে নাকা চেকিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে।

ঘটনার পর গাড়িচালক শেখ নাসিরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার কথা ছিল—সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি