আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির যুব মোর্চার, উপকৃত বহু সাধারণ মানুষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ :-সোমবার ভারতীয় জনতা যুব মোর্চা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ বিধানসভার ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখেই এই জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তাপস বোস। এছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ৪ নম্বর মণ্ডলের সভাপতি সমীর মণ্ডল, ৪ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি পলাশ হাজরা, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ সাঁতরা এবং জেলা এসসি মোর্চার সভাপতি তাপস বাগদি। এদিন শিবিরে আগত সাধারণ মানুষের চোখ পরীক্ষা করার পাশাপাশি তাঁদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে এলাকার বহু সাধারণ মানুষ এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া ও প্রয়োজনমতো স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত মানুষদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। যুব মোর্চার এই সামাজিক উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আরও করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি