রায়না :মঙ্গলবার রায়না বিধানসভার ২ নম্বর মণ্ডলের নতুন অঞ্চলের বলিয়ারপুর গ্রামে পবিত্র দেবী মনসা পুজোয় উপস্থিত হয়ে দেবীর চরণে শ্রদ্ধা নিবেদন ও আশীর্বাদ প্রার্থনা করলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি মানিক রায়। পুজো উপলক্ষে গ্রামে উপস্থিত হয়ে তিনি দেবী মনসার কাছে সকলের মঙ্গল কামনা করেন।

এরপর গ্রামের ঐতিহ্যবাহী বাবা মহাদেবের মন্দিরেও পুজো দিয়ে প্রার্থনা করেন মানিক রায়। তিনি জানান, দেবীর আশীর্বাদে রায়না বিধানসভার প্রতিটি পরিবারে যেন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বিরাজ করে, সেই প্রার্থনাই করেছেন। মানুষের জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে সকলের জীবন মঙ্গল ও কল্যাণে ভরে উঠুক—এই কামনাও করেন তিনি।
এদিনের পুজো ও প্রার্থনাকে ঘিরে বলিয়ারপুর গ্রামে ভক্তদের মধ্যে উৎসাহ ও ধর্মীয় আবেগ লক্ষ্য করা যায়। মা মনসা ও বাবা মহাদেবের আশীর্বাদে রায়না আরও সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠুক—এই কামনাই করেন কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি মানিক রায়।









