নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে এবার কড়া বার্তা কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মানিক রায়ের।
এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নসরতপুরে ‘পথের সাথীকে’ বিজেপির এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দোকান থেকে গেরুয়া গামছা কিনে গলায় ঝুলিয়ে নিজেদের বড় বিজেপি কর্মী মনে করা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।

মানিক রায়ের দাবি, দলের নাম করে কেউ অপকর্ম করলে তা দলকে কুলুষিত করে। রাজ্য সভাপতির নির্দেশ মেনে এমন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দক্ষিণ ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে নসরতপুরের ‘পথের সাথী’-তে দলীয় কর্মীদের নিয়ে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তাপস হালদার-সহ দলের কর্মীরা।
সভামঞ্চ থেকে নব্য বিজেপি কর্মীদের উদ্দেশে ঠিক কী বার্তা দিলেন কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি?








