আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেবা সংকল্প অভিযানে মহেশবাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রায়নার বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে মহেশবাটী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি রোগীদের হাতে ফল তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত রোগীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন বিধায়ক।

বিধায়কের এই উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবারের পরিজনেরা। তাঁদের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। সেবা ও মানবিকতার বার্তা নিয়ে এমন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মত প্রকাশ করেন উপস্থিতরা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি