আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না ১ ব্লকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান, মঙ্গলবারের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে ৬০ হাজার টাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলরাম সাহা , পূর্ব বর্ধমান: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকেও আবাস যোজনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হল। রায়না ১ ব্লকের শ্যামসুন্দর বিডিও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বিধানসভা নির্বাচনের আগে উপভোক্তাদের দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার টাকা আগামী মঙ্গলবারের মধ্যে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র, রায়না ১ ব্লকের বিডিও শুভাশিস রায়, অন্যান্য সরকারি আধিকারিক এবং বিধায়ক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুভাষ পাত্র বলেন, অনেকেই মনে করেছিলেন উপভোক্তারা হয়তো আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। কিন্তু সরকার তাঁদের প্রাপ্য অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি আরও বলেন, সরকার যোগ্য উপভোক্তাদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি দাবি করেন, যোগ্য মহিলারাও খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ নির্ধারিত সময়ের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যাতে বাড়ি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়।

See also  বিজেপির নবান্ন অভিযানের দিন মেছেদাতে পুলিশের নাকা চেকিং

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি