আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্বমঞ্চে ভারতীয় হকির জোড়া জয়: চ্যাম্পিয়ন মহিলা দল, প্রো লিগে পুরুষদের দাপট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু : গতকাল ২১ জুন বিশ্ব হকির আঙিনায় এক ঐতিহাসিক দিন পার করল ভারত। একই দিনে দেশের পুরুষ ও মহিলা হকি দল আন্তর্জাতিক স্তরে দুটি বড় ম্যাচে জয় ছিনিয়ে এনেছে। অকল্যান্ডে অনুষ্ঠিত FIH উইমেন্স নেশনস কাপ ২০২৬-এর ফাইনালে আয়োজক নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। খেলার ৪ মিনিটে নভনীত কৌর এবং ১৫ মিনিটে সুনেলিটা টোপ্পো ভারতের হয়ে গোল দুটি করেন। এই জয়ের ফলে ভারতীয় দল আগামী মরশুমের এলিট ‘FIH প্রো লিগ’-এ খেলার যোগ্যতা অর্জন করল।


অন্যদিকে, রটারডামে অনুষ্ঠিত FIH মেনস প্রো লিগ-এর ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে ভারতের পুরুষ দল। ভারতের পক্ষে গোল তিনটি করেন জুগরাজ সিং (১৮ মি.), অভিষেক (২৭ মি.) এবং রাজিন্দর সিং (৫৬ মি.)। ডাচ দল শেষ মুহূর্তে লড়াই করলেও ভারতের শক্ত ডিফেন্স জয় নিশ্চিত করে। একই দিনে হকির এই জোড়া সাফল্যে দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে উভয় দলকেই বিশেষ অভিনন্দন জানানো হয়েছে।

See also  বরুণের ঘূর্ণিতে সিরিজ জয়ের সিলমোহর ভারতের, বিশ্বকাপ ছকে প্রস্তুত হার্দিক-সঞ্জু, তবু ‘গম্ভীর’ দুশ্চিন্তা সূর্যর ফর্ম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি