আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জুডোতে প্রথম সোনা জিতে নিলো বাঙালি কন্যা অস্মিতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আনন্দে উদ্বেলিত সমস্ত বাঙালি সহ সমস্ত ভারতবাসী। কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের সোনা এনে দিলেন অস্মিতা। শুক্রবার মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম ভারতীয় জুডোকা হিসাবে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ২২ বছরের অস্মিতা। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে সোনা জিতলেন হর্ষ সিং। সব মিলিয়ে একদিনে জুডোয় মালামাল পারফরম্যান্স ভারতের। ফাইনালের বেশ সতর্ক শুরু করেন অস্মিতা। দু’জনের মধ্যে চলছিল সেয়ানে সেয়ানে লড়াই চলছিল। মাঝপথে অবশ্য এগিয়ে যান কোয়াচ। এরপর কিছুটা চাপে পড়লেও মাথা ঠান্ডা রাখেন ভারতীয় জুডোকা। দ্রুত পালটা আক্রমণে দুর্দান্ত প্রত্যাবর্তনে সমতা ফেরান ত্রিপুরার মেয়ে।


ম্যাচ গড়ায় ‘গোল্ডেন স্কোর’-এ। সেখানেই শেষ হাসি হাসলেন অস্মিতা। ম্যাটের প্রান্তের কাছে দুরন্ত এক থ্রোয়ে জয়সূচক পয়েন্ট তুলে নিয়ে নিশ্চিত করলেন সোনা। উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।

সেমিফাইনালেও গোল্ডেন স্কোরে জিতেছিলেন ২২ বছরের অস্মিতা। স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। তখনই পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু অস্মিতার লক্ষ্য ছিল আরও বড়। শেষ পর্যন্ত সেই লক্ষ্যও পূরণ হল। তাঁর হাত ধরেই কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম সোনা পেল ভারত।

See also  ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পে ঢালাই রাস্তার উদ্বোধন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি