আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফিফা প্যানেলে অনন্য নজির: বিশ্বমঞ্চে ভারতের মুখ মেঘালয়ের রিওহলাং ধর।

krishna Saha

Published :

FIFA World Cup
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: বিশ্ব ফুটবলের আঙিনায় আবারও গর্বিত করল ভারত। মেঘালয়ের কৃতী ফুটবল রেফারি রিওহলাং ধর এবার বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে চলেছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ২০২৬’-এর অফিশিয়াল ম্যাচ রেফারি প্যানেলে মনোনীত হয়েছেন তিনি।


৩৪ বছর বয়সী রিওহলাংয়ের এই সাফল্য এক দিনে আসেনি। একসময় নিজেই বুট পায়ে মাঠ কাঁপাতেন। ২০০৯ সালে খেলোয়াড় জীবন ছেড়ে বেছে নেন রেফারির চ্যালেঞ্জিং ক্যারিয়ার। মাঠের নিখুঁত সিদ্ধান্ত ও কঠোর পরিশ্রমের জোরে দ্রুতই তিনি ফিফা আন্তর্জাতিক অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে স্বীকৃতি পান। কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ভারতের প্রথম নারী অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ‘AIFF বর্ষসেরা পুরস্কার’-এ ভূষিত হন তিনি।


ফুটবল মাঠের কঠিন দায়িত্ব সামলানোর পাশাপাশি রিওহলাংয়ের আরও একটি গৌরবময় পরিচয় রয়েছে। তিনি মেঘালয় পুলিশ বাহিনীর একজন অত্যন্ত নিষ্ঠাবান কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা আর ফুটবল মাঠের অফসাইড-ফাউলের সিদ্ধান্ত—দুটিই সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি। বিশ্বমঞ্চে তাঁর এই ঐতিহাসিক অন্তর্ভুক্তি ভারতের ভবিষ্যৎ প্রজন্মের তরুণ ও বিশেষ করে নারী রেফারিদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।

See also  ওয়েস্ট ইন্ডিজকে ধুলিসাৎ করেও পয়েন্ট টেবিলে স্থিতিশীল টিম ইন্ডিয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি