আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নামে গ্রেফতার আরও ২ । এই নিয়ে পুলিশের জালে ধরা পড়লো ৯ প্রতারক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত বর্ধমান ২৬ শে জুলাই
স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার হল আরও দু’জন।ধৃতদের নাম সন্দীপ কুমার সাউ ও বিধানচন্দ্র গঙ্গোপাধ্যায় । শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ প্রতারণা চক্রের এই দুই পাণ্ডাকেও গ্রেফতার করলো । ধৃতদের মধ্যে সন্দীপের বাড়ি পশ্চিম বর্ধমানের রাণিগঞ্জ থানার জেকে নগর লাইন পাড় এলাকায়। অপর ধৃত বিধান এর বাড়ি বাঁকুড়ার বড়জোরা থানার উনারা গ্রামে । স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নামে প্রতারণা কাণ্ডে রায়না থানার পুলিশের হাতে এদিন পর্যন্ত ৯ জন গ্রেফতার হল।

 

পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে ৪টি রবার স্ট্যাম্প ও অন্যান্য নথিপত্র উদ্ধার হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । এদিনই ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ৭ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । পুলিশি হেপাজতে থাকা দেবরঞ্জন
বসু ও শঙ্করচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেও পুলিশ এদিন আদালতে পেশ করে।

 

পুলিশ সূত্রে জানাগিয়েছে , কিছুদিন আগে খণ্ডঘোষ থানার উদয়কৃষ্ণপুর গ্রামের যুবক নাসিরুদ্দিন মল্লিককে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারকরা ৫ লক্ষ টাকা নেয়। পরে তাঁকে একটি ভূয়ো নিয়োগপত্র দেওয়া হয়। সেই নিয়োগপত্র জাল জানার পরেই নাসিরুদ্দিন রায়না অভিযোগ দায়ের করে । তদন্তে নেমে রায়না থানার পুলিশ প্রতারণা চক্রের একের পর এক সদস্যকে গ্রেফতার করা শুরু করে । তাদের কাছথেকে পুলিশ প্রচুর বায়োডাটা ও ভূয়া নিয়োগপত্রও পেয়েছে ।

See also  ভোটের আবহে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিজেপিতে যোগ দেওয়া নেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা সহ তিনজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি