আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাকাত সন্দেহে গ্রেফতার তিন জয়নগরে

krishna Saha

Published :

ডাকাত সন্দেহে গ্রেফতার তিন জয়নগরে
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভোটের পর থেকে রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে পুলিশের বিশেষ তৎপরতা বজায় রয়েছে।আবার বড়সড় সাফল্য পেল জয়নগর থানার পুলিশ।জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের টিমের তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে বুধবার রাতে জয়নগর থানার গোয়ালবেড়িয়া এলাকা থেকে তিন যুবককে ডাকাতির আগেই গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।

ধৃতদের নাম- মইনুদ্দিন মন্ডল (৩৬), বাড়ি জয়নগর থানার ঢোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের তিলপি এলাকায়।সফিকুল গাজি (২২) ও সাকাত গাজি(৩১),বাড়ি ক্যানিং থানার ভোলেয়া এলাকায়।ধৃতদের কাছ থেকে ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃতদেরকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

See also  শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স, তবুও রোহিত–বিরাটকে বাইরে রাখল বিসিসিআই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি