আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাস্তার উপর নামাজ পড়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তার উপর নামাজ পড়তে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

See also  অপরের বহু দামি ফোন চুরি করেনিয়ে ব্যবহার করতে না পেরে যেচে মালিককে ফেরৎ দিল যুবক ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি