আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাবেকি সাজে বাংলার নবজাগরণঋদ্ধি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভট্টাচার্য,কলকাতা:- বাংলার সমৃদ্ধ ঐতিহ্য ও আঞ্চলিক সাবেকি সাজকে নতুন প্রজন্মের সামনে সৃজনশীলভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করেন স্নেহা চৌধুরি ও সঞ্জয় গোড়াই-এর যৌথ উদ্যোগে। কর্মশালার মূল বিষয় ছিল “বাংলার সমগ্র আঞ্চলিক সাবেকি সাজের উপর কর্মশালা ও নতুনদের ভিন্ন স্টাইলে নিজেকে জনসমক্ষে তুলে ধরা।” অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত দক্ষতার সঙ্গে ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক শুভজিৎ নন্দি।

আর ঐতিহ্যবাহী পোশাক পরিবেশনের দায়িত্বে ছিল সাঁজ ডিজাইনার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রসাধনী শিল্পীদের নিপুণ মেকআপ ও সৃজনশীল উপস্থাপনায় প্রতিটি মডেলের সাজে ফুটে ওঠে বাংলার বিভিন্ন অঞ্চলের নিজস্ব বৈচিত্র্য ও সাংস্কৃতিক সৌন্দর্য। এই আয়োজনে প্রসাধনী শিল্পী হিসেবে ছিলেন লীনা হালদার, মৌসুমী দত্ত মুখার্জী, পিয়ালি মণ্ডল, পিয়ালি দেবনাথ, অর্পিতা সরকার, মিতুল সাহা, টুম্পা ঘোষ, কৃতিকা শ, রুমি দাস, অপর্ণা দাস, শিবানী মিত্র, তনুশ্রী বসাক, লাবনী পারুই এবং অনুশ্রী বসাক।

র‌্যাম্পে আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন অনামিকা দাস, সুইটি বিশ্বাস, ঈশা মণ্ডল, প্রেরণা দে, স্মৃতি মিত্র, মুসকান খাতুন, রিপ্তা দে, সুশ্মিতা ঘোষ, মৌমিতা চ্যাটার্জী, মঞ্জুলা ঘোষ এবং অঙ্গনা সরকার। আয়োজকদের মতে, এই কর্মশালা শুধু বাংলার ঐতিহ্যবাহী সাজকে জনপ্রিয় করাই নয়, নতুন প্রতিভাদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করেছে।

See also  বৃষ্টির জেরে ভেঙে পড়লো এক বৃদ্ধা দম্পতির কাঁচা বাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি