আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইনস্টাগ্রামে সম্পর্কের সিলমোহর দিলেন আর্শদীপ সিং, অবসান ঘটল ব্রেকআপের সব গুঞ্জন!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার আর্শদীপ সিং অবশেষে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান ঘটালেন। অভিনেত্রী ও মডেল সমরীন কৌর-এর সাথে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় সরাসরি স্বীকার করে নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমরীনের সাথে কিছু মিষ্টি ও আবেগঘন ছবি শেয়ার করেছেন আর্শদীপ। ছবির ক্যাপশনে তিনি অত্যন্ত ভালোবাসার সাথে লিখেছেন, “মাই পারসন” (My Person)।

এই একটিমাত্র পোস্টের মাধ্যমেই তাঁদের মধ্যে চলা ব্রেকআপের সমস্ত ভুয়ো গুঞ্জন এক নিমেষে নাকচ হয়ে গেছে এবং তাঁদের ভালোবাসার রসায়ন এখন সকলের সামনে স্পষ্ট।

See also  প্রকৃতি পূরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি