আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বপ্ন ছোঁয়ার মঞ্চ ‘প্রীতি সিগনেচার’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- নবাগত মডেলদের দক্ষতা বিকাশ, পেশাদার জগতে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এবং সৃজনশীল প্রতিভাকে সঠিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘প্রীতি সিগনেচার শুট সিজন–১’। এই ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করেন প্রীতি দাস। আয়োজকের এই উদ্যোগকে নবীন মডেলদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে তাঁদের কর্মজীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকের পাশাপাশি আধুনিক পাশ্চাত্য সাজের মনোমুগ্ধকর উপস্থাপনা। প্রতিটি মডেলকে ভিন্ন ভিন্ন থিমে সজ্জিত করে তাঁদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং ক্যামেরার সামনে উপস্থাপনার দক্ষতা ফুটিয়ে তোলা হয়। একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের পেশাদার ফটোশুট, গ্রুমিং, ফ্যাশন উপস্থাপনা এবং ভবিষ্যতে কাজের সুযোগ সম্পর্কে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা হয়। এই আয়োজনে অংশগ্রহণ করেন মুস্কান পারভীন, শ্রেয়া সানফুরি, পৌষালী চক্রবর্তী, শ্রেয়াশী চ্যাটার্জী, রাইমা আচার্য, সুষ্মিতা দাস, দীপাঞ্জলি নাইয়া, বর্ষা ঘোষ, টিনা পাত্র, রিয়াঙ্কা দাস, রূপা দে, সুইটি নন্দী, তৃষা ইন্দু, মনীষা ভট্টাচার্য, অস্মিতা দাস, সুতপা জানা, স্নেহা জানা, স্নেহা কর্মকার, জয়ন্তী দাস, অংশুমিতা ঘোষ, রিমা মণ্ডল, অমৃতা সিকদার, স্নেহা সেন, সোহিনী দাস, সম্পূর্ণা মুখার্জী এবং রিমা ব্যানার্জী।

তাঁদের প্রাণবন্ত উপস্থিতি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। মডেলদের নিখুঁত রূপসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রসাধনী শিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন মৌসুমী দত্ত মুখার্জী, মেঘা সরদার, দীপালি দে, রিয়া সাহা, শিউলি সামন্ত বৈদ্য, রুবিনা খাতুন, তনুশ্রী কোলে দে, অর্পিতা ঘোষ, রীতা মণ্ডল, বর্ণালী সাধুকার, পাপিয়া মণ্ডল, শ্রেয়সী পরামানিক, শ্বেতা মণ্ডল, প্রিয়া চৌধুরী, সুজন অধিকারী, মনিকা মোদক, নাফিশা পারভিন, লিপি বর্মা, বৈশাখী মণ্ডল, দিয়া ঘোষ, ববিতা মিত্র, চন্দন বিশ্বাস এবং কাকলি ভৌমিক। তাঁদের দক্ষ হাতে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য সমন্বয়ে প্রতিটি লুক হয়ে ওঠে আকর্ষণীয় ও নান্দনিক। সমগ্র অনুষ্ঠানের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক রাজ চক্রবর্তী ও উজ্জ্বল পোশাক উপস্থাপন করেছিলেন বিদিশা বসু।

See also  ভোরের আলো ফোটার আগেই বর্ধমান স্টেশনের পাশে পুরনো ব্রীজের কাঠামো তুলে দেওয়া হল

তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্ব অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। আয়োজক প্রীতি দাস জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য শুধুমাত্র একটি ফটোশুট আয়োজন নয়; বরং নবাগত প্রতিভাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তাঁরা নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পেশাদার কাজের সুযোগ লাভ করতে পারবেন। অংশগ্রহণ কারীদের উৎসাহ, আন্তরিকতা এবং সৃজনশীলতা এই উদ্যোগকে সফল করেছে বলেও তিনি উল্লেখ করেন। নবীন প্রতিভাদের বিকাশে এমন উদ্যোগ আগামী দিনে ফ্যাশন ও মডেলিং জগতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি