আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১ আগষ্ট থেকে শুরু হতে চলেছে ‘জনগণনা ২০২৬’ এর কাজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুরু হয়ে গেলো জনগণনা ২০২৬ এর কাজ। এই জনগণনা আগেই করার কথা ছিল। কিন্তু কোভিদের কারণে তখন করা সম্ভব হয় নি। রাজ্যে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ডিজিটাল সেন্সাস বা জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া। শুক্রবার রাত ১২টা থেকেই অনলাইন পোর্টাল খুলে যায় , যেখানে নাগরিকরা নিজেরাই নিজেদের এবং পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। কলকাতায় ডিজিটাল জনগণনায় সেলফ এনুমারেশনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, শহরের ৫৫ লক্ষ বাসিন্দার মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ লক্ষ মানুষ যদি নিজেরাই অনলাইনে তথ্য নথিভুক্ত করেন, তাহলে পরবর্তী পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ অনেক সহজ হবে।

এই কাজে মোট ৮,১০৫ জন গণনাকারী এবং ১,৪০০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের দুটি দফার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডিজিটাল জনগণনায় সাধারণ মানুষকে উৎসাহিত করতে স্কুল পড়ুয়াদেরও যুক্ত করা হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবে। প্রায় ৮০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি স্কুলে আবেদন জানানো হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ১০টি পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেলফ এনুমারেশন সম্পর্কে সচেতন করার দায়িত্ব দেওয়া হবে।

See also  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি