আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেন বিগ-বি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিগ-বির কি হয়েছিল তা নিয়ে রহস্য এখনও জমাট বেঁধে আছে। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি এই মুহূর্তে ভালো আছেন। অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে বিগ বি জানান, হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরা মানেই কঠিন সময় পার হয়ে যাওয়া নয়।

নিজের সাম্প্রতিক ব্লগে হাসপাতালের দিনগুলো এবং তার পরবর্তী প্রভাব নিয়ে তিনি লিখেছেন, “…হাসপাতালে অস্ত্রোপচার এবং দক্ষ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে আইসিইউ-তে দিন কাটানো… তার পর ছুটি ও বাড়ি ফেরা… এই বাড়ি ফেরার সময়টাই আসলে শারীরিক, মানসিক এবং বাস্তবিক—সব দিক থেকেই জীবনের সবচেয়ে কঠিন পর্ব।” সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। তাঁকে বেশ কিছু দিন কাটাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU)।

তাঁর আচমকা এই হাসপাতালে যাওয়ার খবর নিজেই দিয়েছেন বিগবি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরের এই সময়টিকে নিজের জীবনের “সবচেয়ে কঠিন পর্ব” বলে বর্ণনা করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও ৮৩ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা নিজের অস্ত্রোপচারের কারণ বা কবে এটি হয়েছিল তা স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে তাঁর এই আবেগঘন ব্লগ পোস্ট অনুরাগীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

পুনরুদ্ধারের এই লড়াইকে অপ্রত্যাশিত কোনো পরাজয়ের মুখোমুখি হওয়ার সঙ্গে তুলনা করে তিনি আরও লেখেন,…আপনি একজন সম্মানিত চ্যাম্পিয়ন, কিন্তু একদিন হঠাৎ এক পরাজয় আপনার সামনে এসে দাঁড়াল… এটিই আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়।

জীবনের এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার বিষয়ে অমিতাভ যোগ করেন, “…কেউ কেউ এর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়, আবার কেউ হাল ছেড়ে দেয়… যারা লড়াই করে বীরের মতো টিকে থাকে, তারাই চিরকাল চ্যাম্পিয়ন থাকে… আর যারা পারে না, তারা নিজেদের নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় এবং অতীত গৌরবকে সম্বল করে বেঁচে থাকে… এটি যার যার ব্যক্তিগত পছন্দ, এতে কারও ভুল বা ঠিক নেই… সবাই ভালো থাকুন, সুখে থাকুন”।

See also  শিক্ষকরত্ন সন্মান পাচ্ছেন পূর্ব বর্ধমানের এক হাইমাদ্রাসা ও এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি