আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আশীষ পালের হাতে বর্ধমান জেলা বিজেপির কার্যভার হস্তান্তর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান :-বর্ধমান জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রী আশীষ পালের হাতে বুধবার আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতির কার্যভার হস্তান্তর করা হলো। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়। কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতিগণ, বিধায়কগণ, রাজ্য কার্যকারিণী সদস্যবৃন্দ, জেলা পদাধিকারী ও জেলা কার্যকারিণী সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মণ্ডলের সভাপতি, জেলা মোর্চা সভাপতিগণ এবং দলের বরিষ্ঠ কার্যকর্তারা।


অনুষ্ঠানে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। জেলা স্তর থেকে মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করার উপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে আগামী দিনে দলীয় কর্মীদের মধ্যে আরও সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর বার্তাও দেওয়া হয়। নবনিযুক্ত জেলা সভাপতির নেতৃত্বে কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও উপস্থিত নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়। বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “আশীষদার নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলার সংগঠন আরও শক্তিশালী হবে”। নতুন দায়িত্ব গ্রহণের পর দলের প্রবীণ নেতৃত্ব ও কর্মীদের সহযোগিতা নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে নতুন জেলা সভাপতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। আগামী দিনে বর্ধমান জেলায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে কাজ করার কথাও জানানো হয়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি