আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাইবার প্রতারণার শিকার ব্যক্তিকে ন লক্ষ টাকা ফেরত বাঁকুড়া সদর থানা পুলিশের।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাধন মন্ডল বাঁকুড়া:— বাঁকুড়া সদর থানার পুলিশ সফলভাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তরিত অর্থের মধ্যে Rs. 9,00,000/- (নয় লক্ষ টাকা) উদ্ধার করে তা ভুক্তভোগীর কাছে ফেরত দিতে সক্ষম হয়েছে। বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়। দ্রুত পদক্ষেপ, সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় এবং পুলিশ টিমের ধারাবাহিক প্রচেষ্টার ফলে প্রতারিত অর্থটি সুরক্ষিত করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অর্থটি ভুক্তভোগীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে।

বাঁকুড়া সদর থানার আইসি অনুষ্ঠানের মাধ্যমে বিষ্ণু বাজোরিয়ার হাতে তার প্রতারিত হওয়া নয় লক্ষ টাকার চেক তুলে দিলেন।। প্রতারিত হওয়া টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি বিষ্ণু বাজারিয়া। তিনি এর জন্য বাঁকুড়া জেলা পুলিশ তথা বাঁকুড়া সদর থানার আইসি রজত চৌধুরী ও ২ পুলিশ অফিসার কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।। তিনি বলেন গত পহেলা সেপ্টেম্বর তার ফোনটি হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যায় এবং মেসেজ আছে তার অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা বেরিয়ে গেছে উনি সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানান এবং পরে এসে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন এরপরেই নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশের সদর থানা পুলিশ।

তদন্ত শুরু হয় এবং গত ১৮ তারিখে তার একাউন্টে সেই টাকা ফেরত পাই। বাঁকুড়া সদর থানার আইসি রজত চৌধুরী বলেন সবাই একটু সতর্ক থাকবেন। অচেনা লোকের সাথে কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। ফোন হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করে অভিযোগ দায়ের করুন। সতর্ক থাকুন। জেলা পুলিশ আপনার সাথে ও পাশে রয়েছেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি