ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ভারতীয় চলচ্চিত্রের দুই প্রখ্যাত অভিনেত্রী লীলা নাইডু ও মঞ্জুলা বিজয়াকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী ফটো কনসেপ্টের আয়োজন করা হয়। আয়োজক ঋতু গাইনের উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে দুই অভিনেত্রীর অভিনীত বিভিন্ন কালজয়ী চলচ্চিত্রের স্মরণীয় চরিত্র নবাগত মডেলদের মাধ্যমে নতুনভাবে উপস্থাপিত হয়।

উদ্দেশ্য ছিল তাঁদের শিল্পসত্তা ও অভিনয়জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্যকে পৌঁছে দেওয়া। এই আয়োজনে অংশ নেন অমৃতা শিকদার, অতনু কুণ্ডু, তনিমা দাস, তৃষা দাস, ব্রীহিপর্ণী বিশ্বাস, অনুশ্রী গাঙ্গুলি, স্বাগত প্রধান, দোলা দাস, রিয়া দে, সাথী দাস, শ্রেয়া পাল এবং রূপা নন্দী। তাঁদের রূপসজ্জার দায়িত্বে ছিলেন প্রিয়া সিং, মৌসুমী দাস, শর্মিষ্ঠা দাস, শম্পা সরকার, পাপিয়া মণ্ডল, শুভ্রা বিশ্বাস, লালি ঘরামী, বর্ণালি সাধুখান ও পৌলমী সাহা।
সমগ্র আয়োজনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক অঙ্কন ব্যানার্জী ও সমকালিন কালজয়ী সমস্ত পোশাক সর্বাহ করেছেন বিদিশা বসু। চলচ্চিত্র প্রেমীদের কাছে এই উদ্যোগ শুধু একটি ফটোশুট নয়, বরং ভারতীয় সিনেমার দুই কিংবদন্তি অভিনেত্রীর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।











