আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কামারহাটির তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার ৬ রাউন্ড গুলি, চাঞ্চল্য এলাকায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা: পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে উদ্ধার হল ৬ রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তথা রায়না ১ ব্লকের বিডিও শুভাশীষ রায় এবং মাধবডিহি থানার ওসি রাজেশ মাহাতোর নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারহাটি গ্রামের বাসিন্দা তাপস বাগ থানায় লিখিত অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভিতরে গুলি পড়ে থাকতে পারে বলে তাঁর সন্দেহ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

 

 

 

 

অভিযানের সময় পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৬টি গুলি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলি কীভাবে সেখানে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি দাবি করেন, “৪ তারিখে যদি তৃণমূল ক্ষমতায় আসত, তাহলে রায়নায় একাধিক খুনের ঘটনা ঘটতে পারত।” পাশাপাশি তিনি রায়না ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে খুঁজে বের করার দাবি জানিয়ে বলেন, পুলিশ যেন দ্রুত তাঁকে খুঁজে বের করে এবং ঘটনার পূর্ণ তদন্ত করে।

 

 

 

উল্লেখ্য, ঘটনাস্থলটি প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি থেকে প্রায় ২০০ মিটারের মধ্যেই অবস্থিত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া গুলির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

See also  রায়নায় পাইপগান এবং দু রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি