আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালবৈশাখীর তান্ডবে মৃত্যু ঘটলো এক স্কুল ছাত্রীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ডায়মন্ডহারবার : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মর্মান্তিক দুর্ঘটনা। ঝড়ের দাপটে প্রাণ হারাল দশম শ্রেণীর এক ছাত্রী।পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামের ঘটনা।মৃতের নাম অঙ্কিতা কয়াল, বয়স মাত্র ১৫। স্থানীয় সূত্রে জানা যায়, পারুলিয়া হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন সেরে বন্ধুদের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল।

 

 

হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি।বন্ধুরা অপেক্ষা করলে ও, তাড়াহুড়োয় অঙ্কিতা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানেই ঘটে বিপত্তি। ঝড়ের দাপটে একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার ওপর।স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অঙ্কিতার মৃত্যুতে গ্রামের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে, শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।

See also  নবান্নের নির্দেশ পেয়েই অশান্তির ঘটনা রুখতে পথে নেমে পড়লো পূর্ব বর্ধমান জেলা পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি