আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সদ্যোজাত শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া :- এক সদ্যোজাত শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কেশাতড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে ঐ গ্রামের বড়পুকুর সংলগ্ন ধান জমির ভীতর থেকে ঐ মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো কেশাতড়া গ্রামের লোকজন জমির আলপথ ধরে স্থানীয় শিলাবতী নদীতে স্নান করতে যাওয়ার সময় পচা গলা ঐ সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান। তারাই পুলিশে খবর দেন। পরে তালডাংরা থানার পুলিশ ঐ শিশুর মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

See also  ক্ষতবিক্ষত একটি মৃতদেহ উদ্ধার পানুয়া ডোমপাড়া থেকে অভিযোগের তীর এক সিভিক পুলিশের দিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি