আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার স্বামী জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সরকারি ত্রাণ সামগ্রী গোডাউনে মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও তার স্বামী তৃনমূল নেতা তুহিন বিশ্বাস। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় সরকারি ত্রাণ সামগ্রী মজুত করা আছে দক্ষিন বারাশতের তৃনমূল কংগ্রেসের দলীয় অফিসের সামনের গোডাউনে।

 

 

 

আর এই গোডাউন থেকে প্রচুর পরিমানে সরকারি ত্রাণ সামগ্রী পুলিশ উদ্ধার করে।আর এই কাজে যুক্ত থাকার অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও তাঁর স্বামী তুহিন বিশ্বাসকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। বিজেপির তরফে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ঋতুপর্ণা বিশ্বাস এবং তাঁর স্বামী তুহিন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

 

 

 

যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বিজেপি নেতা-কর্মীরা।প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এ বার যুক্ত হলো জয়নগরের এই ঘটনা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

See also  সেলাই মেশিন চুরি করতে এসে বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের চেষ্টা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি