উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এলাকায় জুয়া ও সাট্টার কারবার বন্ধ করতে অভিযানে নেমেছে জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।পুলিশ সূত্রে জানা গিয়েছে,এই অভিযানের সময় জয়নগর থানার গোচরন বাজার এলাকায় জুয়া ও সাট্টার আসর চালানোর অভিযোগে বিশ্বনাথ সরদার অরফে সবুজ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

পরে তাঁকে জয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের বাড়ি জয়নগর থানার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুরিয়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়া ও সাট্টার মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হচছে। ধৃতকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।











