উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : প্রতিবেশি এক মহিলাকে কুরচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।জয়নগর থানার উওর দূর্গাপুর পঞ্চায়েতের গোলাবাটি এলাকায় প্রতিবেশি এক মহিলাকে কটুক্তি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও

কুরুচিপূর্ণ আচরণের অভিযোগের ভিত্তিতে গোলাবাটির বাড়ি থেকে রবিবার রাতে মনিরুল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ।ধৃতকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।











