উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর:- বারুইপুর পুলিশ জেলার মৈপীঠ উপকূল থানার উদ্যোগে উদ্ধার হল চুরি যাওয়া ১০টি মোবাইল ফোন। বুধবার মৈপীঠ উপকূল থানা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।


এদিন জয়নগরের সিআই সমিত ভট্টাচার্য এবং মৈপীঠ উপকূল থানার ওসি জাহিদ মণ্ডল উপভোক্তাদের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন।
মোট ১০টি মোবাইল ফোন এদিন ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।








