উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর:- মজিলপুর ইন্দিরা উদ্যান বটতলা কমিটির উদ্যোগে বুধবার থেকে শুরু হলো প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজো। এদিন আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি ডঃ হরিসাধন নস্কর, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, খোকন দাস, প্রধান শিক্ষক দীপঙ্কর মণ্ডল, ধীমান ভট্টাচার্য, শৌভিক ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা।


পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর দিনগুলি উদযাপন করা হবে। অভিনব আলোকসজ্জা ও আকর্ষণীয় মণ্ডপসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুজো প্রাঙ্গণ। প্রথম বছরেই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
পুজোর প্রথম দিন থেকেই প্রতিমা দর্শনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। সব মিলিয়ে নতুন এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে মজিলপুর।









