আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শ্রীরামপুরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ইতিহাসের অধ্যাপক গ্রেপ্তার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়,Krishaksetu News Bangla: – ছোট বোনকে বাবা বিশ্বাস করে ওই অধ্যাপকের বাড়িতে রেখে যান ! আর তার সুযোগ নেন অধ্যাপক ! এবার নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ইতিহাসের অধ্যাপকের বিরুদ্ধে ! বাড়িতে রেখে তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ ! এই অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে আটক করেছে পুলিশ ! অভিযুক্ত শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক বলে খবর ! যদিও সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন !
কিভাবে প্রকাশ্যে এল ঘটনা ?

স্থানীয় সূত্রে খবর, হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে ! সেখানে বুধবার যায় উত্তরপাড়ার মাখলার এক তরুণী এবং তার বোন ! সংস্থার সদস্যদের তারা এই যৌন নির্যাতনের ঘটনা জানায় ! অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ শুনে তাঁরা হতবাক ! তারা জানিয়েছে, মা তাদের কাছে থাকে না ! আর বড়দি মাখলায় কাকার কাছে থাকে ! এই ছোট বোনকে বাবা বিশ্বাস করে ওই অধ্যাপকের বাড়িতে রেখে যান ! আর তার সুযোগ নেন অধ্যাপক ! কি অভিযোগ নাবালিকা ছাত্রীর ?

অধ্যাপকের বিরুদ্ধে নাবালিকার অভিযোগ, যৌন নির্যাতন চালিয়েছেন ওই অধ্যাপক ! সে অষ্টম শ্রেণিতে পড়ে, গত একসপ্তাহ ধরে অধ্যাপক তার উপর যৌন নির্যাতন চালাচ্ছিল ! এই অভিযোগ শুনে নাবালিকাকে নিয়ে উত্তরপাড়া থানায় যায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ! সেখান থেকে শ্রীরামপুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয় ! নাবালিকার অভিযোগ দায়ের হতেই অধ্যাপককে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে পুলিশ ! তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত !

অধ্যাপকের দাবি, মেয়েটির বাবা তাঁর বন্ধুর পরিচিত ! পড়াশোনার জন্য মেয়েকে তার কাছে রেখেছিল ! তাঁর নিজের পরিবার সঙ্গেই নাবালিকা থাকত ! সুতরাং এই অভিযোগ ভিত্তিহীন ! যদিও পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে ! অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে !!

See also  মহিলা পুলিশ কর্মীদের জোর পূর্বক সিঁদুর পরানো কাণ্ডে থানায় হাজিরা অভিযুক্ত ছয় বিজেপি নেতা কর্মীর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি