আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গরমের বিদাই, সময়ের ২ দিন আগে বর্ষা প্রবেশ করল দেশে ! কী বলছে হাওয়া অফিস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্বাভাস পূর্বেই ছিল আর সেই কথা অনুযায়ী নির্ধারিত সময়ের ২ দিন আগে, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে, কেরলে প্রবেশ করেছে। কেরলের পাশাপাশি মণিপুর, মিজোরাম,নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও আসামের কিছু অংশেও আজ বর্ষা প্রবেশ করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা উত্তরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১,২ ও ৩ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে।

জুনের শুরুতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। জেলায় জেলায় ১ থেকে ৩ জুন দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

See also  বিজেপি সাংসদের উপর হামলার প্রতিবাদে জয়নগরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন বিজেপি কর্মী সমর্থকদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি