আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ পেয়েই গ্রামের স্কুল পরিষ্কারে দম্পতি, নজির গড়লেন পুরুলিয়ার হুড়ায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুরুলিয়া: সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে সেই অর্থ শুধু নিজেদের প্রয়োজনে খরচ না করে সমাজের কাজে ব্যবহার করে নজির গড়লেন এক দম্পতি। অন্নপূর্ণা যোজনার আওতায় ₹৩,০০০ পাওয়ার পর গ্রামের স্কুল পরিষ্কারের কাজে হাত লাগালেন পুরুলিয়ার হুড়া ব্লকের আমলাতোড়া গ্রামের বাসিন্দা মমতা মাহাতো ও তাঁর স্বামী লেলিন মাহাতো।

 

জানা গিয়েছে, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের আশপাশে দীর্ঘদিন ধরে জমে ছিল আবর্জনা ও আগাছা। বিষয়টি নজরে আসার পর নিজেদের উদ্যোগে সেই জায়গা পরিষ্কারের সিদ্ধান্ত নেন তাঁরা। কোদাল হাতে নিয়ে স্বামী-স্ত্রী মিলে পরিষ্কার করেন স্কুল চত্বরের নোংরা-আবর্জনা।

 

শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ লাগানোর উদ্যোগও নেন তাঁরা। তাঁদের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
মমতা ও লেলিনের এই উদ্যোগের মধ্য দিয়ে উঠে এসেছে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য বার্তা—সরকারি সহায়তার অর্থ পাওয়ার পাশাপাশি সমাজের জন্যও কিছু করা যায়।

 

অন্নপূর্ণা যোজনার অর্থ হাতে পেয়েই নিজেদের কথা না ভেবে গ্রামের স্কুল ও পরিবেশের জন্য কাজ করায় ওই দম্পতির প্রশংসা করছেন স্থানীয়রা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি