আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হড়পা বানের পর এখনও বিপর্যস্ত নেপাল। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫-এ পৌঁছেছে।

অন্যদিকে, তিব্বতে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮২।
এছাড়াও, প্রায় ৩,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটক, জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। দুর্গম এলাকায় প্রবল বৃষ্টি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে নেপাল সরকার এবং আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থাগুলিও।











